আপনি কী রাতে বাচ্ছার বিছানায় ঘুমান ? মনে রাখুন কয়েকটি কথা।
আপনি কী রাতে বাচ্ছার বিছানায় ঘুমান ? মনে রাখুন কয়েকটি কথা।
সন্তানকে কে না ভালোবাসে ? আর এটাও ঠিক আমরা অনেকেই সন্তানের সঙ্গেই শুই। কিন্তু একটুও ভাবি না আমরা সন্তানের কোনো ক্ষতি করছি কী না।
১.সন্তানের পাশে শুলেই প্রথমে যেটা মনে রাখার , লেপ বা কম্বল অর্থাৎ গায়ে দেওয়ার জিনিসটি দিয়ে যেন তার নাক মুখ ঢেকে না যায়।
২.শোয়ার সময় খেয়াল রাখুন যেন নিজের হাত পা সন্তানের উপর না চলে যায়।
৩.সন্তানের সাথে শুয়ে মোবাইল চালাবেন না। মোবাইলের রশ্মি মুখের ত্বক ও চোখের ক্ষতি করে।
৪.সন্তানের সাথে শুয়ে মোবাইলে কথা না বললেই ভালো , তবে বললেও খুব বেশি কথা বলবেন না।
৫.সন্তানের সাথে শুয়ে মোবাইল অন করে বিছানায় রাখবেন না। অফ করে বিছানা থেকে দূরে রাখুন। মনে রাখবেন ছোট শিশুর মস্তিস্ক মোবাইলের রেডিয়েশন সহ্য করতে পারে না। ফলে সন্তান মাথামোটা কিংবা রোগাক্রান্ত হতে পারে।
৬. বিড়ি- সিগারেট- খৈনী খেয়ে সন্তানের দিকে মুখ করে না শোয়াই ভালো এবং এই সময় আদর দেখিয়ে সন্তানের মুখে চুমু খাবেন না।

No comments