Grow Your Business With Us

Digital Marketing...Banner Poster Design...Website & Mobile Aps Design & development...Call : (+91) 8158890301

ডেঙ্গুর উপসর্গ : ডেঙ্গু জ্বরের চিকিৎসা

 ডেঙ্গুর উপসর্গ :

> অত্যধিক জ্বর, প্রায়শ ৪০ °সে (১০৪ °ফা)-র বেশি, সঙ্গে থাকে সাধারণ ব্যথা ও মাথাব্যথা; এটি সাধারণতঃ দুই থেকে সাতদিন স্থায়ী হয়

> ডেঙ্গু জ্বর হলে গাঁটে, মাংসপেশীতে ব্যথা হয়৷ মাথাব্যথা,

> ক্লান্তি অনুভব,

> গায়ে ফুসকুড়ি বেরনো ইত্যাদি উপসর্গ দেখা দেয়।

> রক্তে প্লেটলেট হুহু করে নামতে থাকে৷

> সঠিক সময়ে ধরা না পড়লে ডেঙ্গুতে মৃত্যু হতে পারে।


ডেঙ্গু জ্বরের চিকিৎসা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত পাঁচ থেকে ১০ দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়৷ এমনকি কোনো চিকিৎসা না করালেও। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে। যাতে ডেঙ্গুজনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু জ্বরটা আসলে গোলমেলে রোগ, সাধারণত লক্ষণ বুঝেই চিকিৎসা দেওয়া হয়।

  • সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে।
  • যথেষ্ট পরিমাণে জল, শরবত, ডাবের জলও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে।
  • জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল-জাতীয় ব্যথার ওষুধই যথেষ্ট। এসপিরিন বা ডাইক্লোফেনাক-জাতীয় ব্যথার ওষুধ কোনোক্রমেই খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে।
  • জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে।





No comments