Grow Your Business With Us

Digital Marketing...Banner Poster Design...Website & Mobile Aps Design & development...Call : (+91) 8158890301

প্রাইমারি স্কুলে নামতা পড়ান ? জেনে রাখুন এই কয়েকটি সঠিক তত্ত্ব।






প্রাইমারি স্কুলে নামতা পড়ান ? জেনে রাখুন এই কয়েকটি সঠিক তত্ত্ব।



১ এ চন্দ্র - একটি চাঁদ 

২ এ পক্ষ - মাসের বা চাঁদের ২ টি পক্ষের কথা বলা হয়েছে ১৫ দিনে ১ পক্ষ। ২ টি পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। 

৩ এ নেত্র - আমাদের চক্ষু বা চোখ ২ টি ডান চোখ ও বাম চোখ ,এছাড়াও রয়েছে জ্ঞান চোখ। 

৪ এ বেদ -ঋক , সাম , যজু , অর্থব্য। 

৫ এ পঞ্চবাণ - এখানে কাম দেব মদনের পাঁচটি বানের কথা বলা হয়েছে। মন্মোহন, উন্মাদন , শোষন , তাপন ও স্তম্ভন। 

৬ এ ঋতু -গ্রীষ্ম , বর্ষা , শরৎ , হেমন্ত , শীত ও বসন্ত। 

৭ এ সমুদ্র - লবন , ইক্ষুরস ,সুরা , ঘৃত , দধি , ক্ষীর ও স্ব্দুদক।

৮ এ অষ্টবসু - মহাভারত অনুসারে অষ্টবসু হল -অনল , অনিল , সোম , অহষ , ধরা , ধ্রুব , প্রত্যুষ ও প্রভ্ব।

৯ এ নবগ্রহ - সূর্য , চন্দ্র , মঙ্গল , বুধ , বৃহস্পতি , শুক্র , শনি , রাহু , কেতু।

১০ এ দিক - চারটি দিকের নাম সবাই জানি। কিন্তু সব মিলিয়ে দিক দশটি। পূর্ব , পশ্চিম , উত্তর , দক্ষিণ। ঈশান ,অগ্নি , বায়ু , নৈরিৎ। উর্দ্ধ ও অধো। 



#




#

No comments